প্রবন্ধ
আমাদের চলমান জীবনের কিছু অতি বিস্মৃত ও গুরুত্বপূর্ণ ঘটনা
Shyamal Samanta॥ আমাদের চলমান জীবনের কিছু অতি বিস্মৃত ও গুরুত্বপূর্ণ ঘটনা ॥ ( লেখায় - শ্যমাল সামন্ত ) আমরা সমস্ত মানুষই নিজের জীবনের অনেক বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের স্রোতের মধ্য দিয়ে অতিক্রম না করলে কোন মতেই বিশ্বাস করি না । ভবিষ্যত জীবনে গিয়ে যখন বাস্তবতা টা প্রত্যক্ষ করি তখন যে অনুশোচনার আগুনে দগ্ধ হতে হয় সেটা অনেক বেশি অসহনীয় । তাই প্রত্যেক মানুষেরই শুরু হতে অর্থাৎ ছাত্র জীবন থেকেই যথাযথ আত্ম সমীক্ষা করে decision নেওয়ার শিক্ষা লাভ করা উচিত । ভবিষ্যতে সুস্থ ও সুন্দর শান্তিপূর্ণ জীবন যাপন করার জন্য relationship এর ব্যাপারে কিছু কিছু সত্য আগে থেকেই জেনে রাখা ভালো l কিছু কিছু ঘটনা আমরা আমাদের জীবনে প্রত্যক্ষ করি কিন্তু জীবনের পথে চলার সময় মনে রাখি না বা রাখতে চাই না যেমন যাকে একদিন সবচেয়ে বেশী আপনজন বলে মনে হয় একদিন সেই বেশি পর হয়ে যায় । যাকে ভালো রাখিবার জন্য নিজের সুখ, আহ্লাদ, আরাম-বিরাম বিসর্জন দিয়ে তাহার কল্যান চিন্তা ও চেষ্টায় নিজেকে নিঃস্ব করিতে দ্বিধা করিনা হয়তো সেই একদিন বিনা কারণে আমাদের প্রধান দুঃখের কারণ হইবে। যাহাকে প্রণের অধিক ভালোবাসি বলিয়া মনে করি এবং ভাবি তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, সেই তাহার কাছেই হয়তো আমাদের চরম অবহেলা ও অপমানের বীজ লুকিয়ে আছে । তাই স্বামী বিবেকানন্দের ভাষায় - " সর্বদা অনাসক্ত হও ৷ হৃদয়ের ভালবাসায় কেবল একজনের মাত্র অধিকার ৷ কাহার অধিকার ? — তাঁহারই অধিকার, যাঁহার কখনও কোনও পরিণাম নাই ৷ কে তিনি ? — ঈশ্বর ৷ ভ্রান্তিবশতঃ কোনও পরিণামশীল বস্তু বা ব্যক্তির প্রতি হৃদয় অর্পণ করিও না ; কারণ তাহা হইতেই দুঃখের উদ্ভব ৷ তুমি একজনকে হৃদয় দিতে পার, কিন্তু যদি সে মরিয়া যায়, তবে তোমার দুঃখ হইবে ৷ তুমি বন্ধুবিশেষকে ঐরূপে হৃদয় অর্পণ করিতে পার, কিন্তু আগামী কালই সে তোমার শত্রু হইয়া দাঁড়াইতে পারে ৷ তুমি তোমার স্বামীকে হৃদয় অর্পণ করিতে পার, কিন্তু কাল তিনি হয়ত তোমার সহিত বিবাদ করিয়া বসিবেন ৷ তুমি স্ত্রীকে হৃদয় সমর্পণ করিতে পার, কিন্তু সে হয়ত কাল বাদে পরশু মরিয়া যাইবে ৷ এইরূপেই জগৎ চলিতেছে ৷ এইজন্যই শ্রীকৃষ্ণ গীতায় বলিতেছেন, ভগবানই একমাত্র অপরিণামী ৷ তাঁহার ভালবাসার কখনই অভাব হয় না ৷ আমরা যেখানেই থাকি এবং যাহাই করি না কেন, তিনি সর্বদাই আমাদের প্রতি সমভাবে দয়াময়, তাঁহার হৃদয় সর্বদাই আমাদের প্রতি সমভাবে প্রেমপূর্ণ ৷ তাঁহার কখনই কোনরূপ পরিণাম নাই ৷ আমরা যাহা কিছু করি না কেন, তিনি কখনই রাগ করেন না ৷ ঈশ্বর আমাদের উপর রাগ করিবেন কিরূপে ? তোমার শিশুসন্তান নানাপ্রকার দুষ্টামি করিয়া থাকে, কিন্তু তুমি কি তাহার উপর রাগ কর ? আমরা ভবিষ্যতে কি হইব, তাহা কি ঈশ্বর জানেন না ? তিনি নিশ্চয়ই জানেন, শীঘ্র বা বিলম্বে আমরা সকলেই পূর্ণত্ব লাভ করিব ৷ সুতরাং আমাদের শত দোষ থাকিলেও তিনি ধৈর্য ধরিয়া থাকেন, তাঁহার ধৈর্য অসীম ৷ আমাদের তাঁহাকে ভালবাসিতে হইবে, আর জগতের যত প্রাণী আছে, তাহাদিগকে কেবল তাঁহার প্রকাশ বলিয়া ভালবাসিতে হইবে ৷ ইহাই মূলমন্ত্র করিয়া জীবনপথে অগ্রসর হইতে হইবে ৷ ” -:- -:- -:-