কবিতা
শিব মহিমা
Shyamal Samanta॥ স্বরচিত কবিতা ॥-:- শিব মহিমা -:-( লেখায় - শ্যমাল সামন্ত )শূন্যের মাঝে তিঁনি বিরাজেননেই শুরু নেই শেষ,সময়ের অতীত কালের গভীরেতিঁনি মহাকাল, তিঁনি নির্দেশ ।ধ্বংসে সৃষ্টি, বিসর্জনে জন্ম,শিবের লীলা রহস্যময়একহাতে ত্রিশুল অন্য হাতে ডমুরু বাজেপ্রলয়ের মাঝে শান্তি অক্ষয় ।জগতের সব রুপ এক তার মাঝে,ভয়ংকর তবু দয়াময়অসীমের মাঝে মিলন ঘটে,আত্মা যখন শিবময় ।মোহ-মায়ার জাল ছিঁড়েযে খোঁজে তাঁর চরণ ধুলি,সেই পায় মুক্তির আলোসত্যের পথে আঁধারের দ্বার খুলি ।ওম নমঃ শিবায় ধ্বনিতেযে চায়, তার চেতনার দ্বার খুলে যায়,সীমাহীন এই পৃথিবীর অস্তিত্ব-পথেশিবই সত্য, শিবই মায়াময় ।-:- -:- -:-