কবিতা
খেয়া-ঘাটের অপেক্ষা
Shyamal Samanta॥ স্বরচিত কবিতা ॥-:- খেয়া-ঘাটের অপেক্ষা -:-( লেখায় - শ্যমল সামন্ত )৬৯ বৎসর বয়সে খেয়াঘাটে বসেএখনও মনে হয়এক কাপ চা-এ আমি তোমাকে চাইএক কাপ চা-এ আমি তোমাকে পাইএক কাপ চা-এ , তোমার সঙ্গেআমি জীবনের মানে খুঁজে পাই ।হয়তো বা কল্পনার বিলাসে -বার্ধক্যের বারান্দায় বসেএখনও প্রেমের গন্ধ পাই ।৬৯ বৎসর বয়সে পারঘাটের কিনারায় বসেস্মৃতির নুড়ি কুড়াতে কুড়াতে খুঁজে পাইদাম্পত্য প্রমের গন্ধটা এখনও জীবন্ত আছে ।সেই কবে তোমার সাথেতোমার ভাত-কাপড়ের অঙ্গীকার নিয়,একটা সম্পূর্ণ জীবনের মানে খুঁজতে খুঁজতে,ছেলে-মেয়েদের বিদ্যা-অর্জনের দুয়ার খুঁজতে খুঁজতে,বাবা-মা র ভুল আবদার মেটাতে না পারার বেদনাতেব্যস্ততা-ভরা ট্রেন ধরার যাত্রীর মতো ঘুরতে ঘুরতেকেমন করে যেন পৌঁছে গেলাম৬৯ বৎসর বয়সে এই খেয়া ঘাটে ।মাঝি পারের নৌকা না নিয়ে আসা পর্যন্তভাবতে থাকি -জীবন কলস পূর্ণ হোল কি, হোল না ,তাহাতে কতটা পাপ, কতটা পুণ্য,মানব জমিনের কতটা ফসল ফলালাম,আর কতটাই বা পতিত রহিল ।অনেকেই বলে ব্রহ্মজ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয় ।আমরা ব্রহ্মাণ্ডে থেকে ব্রহ্মকে খুঁজে বেড়াই -ঠিক যেন - হাতে আলো চোখে আঁধার ।মুক্তি আছে কি নেই সে প্রমানে কাজ নেই,ব্রহ্মের প্রকাশ - এই যে ব্রহ্মাণ্ডতার রুপ রস, গন্ধ , বর্ণের সমন্বয়ে যে সৌন্দর্য -সেই সৌন্দর্য অনুভব করার যে আনন্দ,সেই আনন্দই তো ব্রহ্মানন্দ ।তাই অপেক্ষায় আছি -তুমি কি দেখাবে প্রভুখেয়া পারের যবনিকা তুলিসেই চির আনন্দ-সাগরমোর মোহ আবরণ খুলি ॥-:- -:- -:-