মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

জন্মদিন

Shyamal Samanta
॥ স্বরচিত কবিতা ॥-:- জন্মদিন -:-( কলমে - শ‍্যমাল সামন্ত )জীবনের গতিতে জন্ম আছে, মৃত্যু আছেজানি মৃত‍্যু আছে -তবু জীবন নেচে চলে আপন ছন্দে -গেয়ে চলে তার জয়গানউড়ে চলে অন্তরীক্ষে নতুন গ্রহের খোঁজে,নিত‍্য নতুন রহস‍্যের খোঁজে,ডুব দেয় সমুদ্রের অতল গহ্বরেঅফুরন্ত রত্নের খোঁজে,,যদিও জানি কোথাও না কোথাওওত পেতে বসে আছে মৃত্যু-তবুও জীবন নির্ভয়ে নেচে চলে -তারপর কখন যে চলে যায়মৃত‍্যুরে আলিঙ্গন করি -রেখে যায় তাঁর অসমাপ্ত কাজতার সন্তানের তরে -তাই এ মৃত্যু নয় -এক নব জন্ম ,এ মানবের জন্মদিন ।(২)এই ভব-সাগরে ডুব দিয়ে খুঁজতে থাকিকোনটা আমার জন্মদিন ?পূনর্জন্মের ইতিহাস ঘেঁটে খুঁজতে থাকিকোনটা আমর জন্মদিন ?বিস্মৃতির অন্ধকারে যেন খুঁজে পাই -কত শতবার আমি জন্মেছিএই মাতা ধরিত্রীর কোলে,খেলতে খেলতে কতবার মৃত‍্যুবরণ করেছিআবার এই মাতা ধরিত্রী কোলে ।ওগো মাতা ধরিত্রীবলে দাও মোরেআমার জন্মদিন কবে ?-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১১ অক্টোবর, ২০২৫2025-10-11